সর্বশেষ

সারাদেশ

তিতাসে যুবদল নেতা হত্যা : আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার তিতাস উপজেলায় যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ মে) উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ১১ মে মানিককান্দি গ্রামের বাসিন্দা ও যুবদল নেতা আবদুল লতিফ ভূঁইয়া হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তদন্ত কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে নিহতের স্বজনরা আবেগঘন পরিবেশে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তারা বলেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি চরম উদ্বেগের মধ্যে রয়েছে।

প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

এদিকে, আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন