সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে ট্রান্সফরমারের কয়েল চুরি, বন্ধ ৫শ' বিঘা জমির সেচ 

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

সোমবার, ১ জুন, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরের সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন কৃষি মাঠে স্থাপিত মোট সাতটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রায় ৫০০ বিঘা কৃষিজমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় উদ্বেগে পড়েছেন স্থানীয় কৃষক ও সেচ পাম্প মালিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের মাঠে মেহেরপুর সদর ফিডারের আওতাধীন চারটি ট্রান্সফরমার এবং মুজিবনগর উপজেলার মোনাখালি মাঠের বটতলা সংলগ্ন এলাকায় মুজিবনগর ফিডারের আওতাধীন আরও তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে এনে সেগুলোর উপরের অংশ ভেঙে ভেতরে থাকা মূল্যবান কয়েল খুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকার সেচ পাম্পগুলো অচল হয়ে পড়েছে, ফলে শত শত বিঘা জমিতে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে।

ক্ষতিগ্রস্ত সেচ পাম্প মালিকরা জানান, পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান নিয়ম অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যয় গ্রাহকদের বহন করতে হয়। এতে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়েছেন তারা।

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর সার্কেলের ডিজিএম শ্যামল কুমার মল্লিক বলেন, ট্রান্সফরমার সুরক্ষায় কৃষকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নিয়ম অনুযায়ী আবেদন করলে নতুন ট্রান্সফরমার স্থাপনের ব্যবস্থা করা সম্ভব হবে।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

২১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন