সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ৩১ মে, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।


ঘটনার প্রায় ২৯ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মোহাম্মদ আতিকুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পূর্বপাড়া এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বখুরা গ্রামের মৃত করিম মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বখুরা চৌরাস্তায় একটি মসজিদের সামনে পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের শিক্ষক ও ইমাম মাওলানা মো. ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন এবং প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকালে গফরগাঁওয়ের জামতলা মোড়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা ও সাধারণ জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করা হয়। তদন্তের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে আটক করা সম্ভব হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাওলানা ইউসুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং একজন শান্ত স্বভাবের ব্যক্তি হিসেবে পরিচিত। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন