সর্বশেষ

সারাদেশ

নাটোরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার অনুদান 

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাটোরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৫০ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে জেলার ১৬টি মসজিদ, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে জিয়াউর রহমানের পরিবার জনগণের পাশে থাকার চেষ্টা করেছে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, কাজী শাহ আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।

১৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন