সর্বশেষ

সারাদেশ

রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপায় শিশু রামিসা হত্যা মামলার আসামির বিরুদ্ধে আদালতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রত্যাশার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ফুটবল বিতরণ ও আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে সরকারের প্রত্যাশা, আদালত আসামির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে তিনি জানান, বিরোধী দলের পক্ষ থেকে কমিটিতে পাঁচজন সদস্য মনোনয়নের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে তারা পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে সরকারকে অবহিত করেছে। বর্তমানে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মাদককে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সমস্যা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারি ভাতার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন