সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম কারাগারে ঈদ উৎসব: বন্দীদের জন্য বিশেষ মেন্যু ও মানবিক আয়োজন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা কারাগারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ ঈদ উৎসব পালন করা হচ্ছে। বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন শুরু হওয়া এই আয়োজন চলবে শনিবার (৩০ মে) পর্যন্ত। এই সময়ে বন্দীদের জন্য রাখা হয়েছে বিশেষ খাবার তালিকা, পারিবারিক সাক্ষাতে বাড়তি সুযোগ এবং নানা মানবিক সুবিধা।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন সকালে কারাগারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বন্দীরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। দিনের শুরুতেই তাদের জন্য পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি, যা ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

দুপুরের খাবারের মেন্যুতে ছিল সুগন্ধি পোলাও, মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস, সালাদসহ নানা আইটেম। ডেজার্ট হিসেবে পরিবেশন করা হয় মিষ্টি ও চমচম। পাশাপাশি কোমল পানীয় এবং পান-সুপারির ব্যবস্থাও রাখা হয়। রাতের খাবারে ছিল সাদা ভাত, রুই মাছ ভাজা ও আলুর দম।

নারী বন্দীদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ উপহার হিসেবে বিতরণ করা হয় মেহেদী, লিপস্টিক, হেয়ার ক্ল্যাচারসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এছাড়া বন্দী মায়েদের সঙ্গে থাকা ছোট শিশুদের জন্য নতুন পোশাকও প্রদান করা হয়।

এদিকে ঈদ উপলক্ষে বন্দীদের স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বাড়ানো হয়েছে। পরিবার থেকে আনা রান্না করা খাবার কঠোর নিরাপত্তা পরীক্ষার মাধ্যমে কারাগারে প্রবেশ করানো হচ্ছে। সাক্ষাতের সময় স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন বন্দীরা। এছাড়া ডিজিটাল মোবাইল বুথের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে ৫ মিনিট নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে।

বিভিন্ন উপজেলা থেকে আসা স্বজনরা জানান, ঈদের সময় এমন ব্যবস্থাপনা তাদের জন্য স্বস্তিদায়ক। তারা বলছেন, আগে যেখানে সীমিত সুযোগ ছিল, এখন তুলনামূলকভাবে আরও সহজভাবে স্বজনদের সঙ্গে দেখা ও কথা বলা যাচ্ছে।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এজি মামুদ বলেন, বর্তমানে কারাগারে মোট ৩৬৪ জন বন্দী রয়েছেন, যার মধ্যে ১৮ জন নারী। বন্দীদের মানসিকভাবে স্বাভাবিক ও সমাজের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্যেই ঈদ উপলক্ষে এই তিনদিনের বিশেষ আয়োজন করা হয়েছে। তার মতে, মানবিক আচরণ বন্দীদের সংশোধন প্রক্রিয়াকে আরও কার্যকর করে তুলতে সাহায্য করে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন