সর্বশেষ

সারাদেশ

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী
মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী

শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে গলাচিপা পৌর এলাকার গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিকাপুর এলাকার মো. জাবের হাওলাদারের ছেলে মো. তামিন হাওলাদার এবং ইমরান হাওলাদার।

স্থানীয় সূত্র জানায়, কালিকাপুর থেকে গলাচিপা শহরের দিকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল যাচ্ছিল। পথে গ্রামীণ ব্যাংকের সামনে পৌঁছালে একটি অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত পাশের গলিতে প্রবেশের চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী তামিন ও ইমরান গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তামিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত ইমরানকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে অটোরিকশা চালক সোহাগ ও যাত্রী ফরিদ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন