সারাদেশ
দেশে ব্যাংক খাতে বিদ্যমান সব খেলাপি ঋণ আদায়ে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
খেলাপি ঋণ আদায়ে কঠোর অবস্থানে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
স্টাফ রিপোর্টার, বরিশাল
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে ব্যাংক খাতে বিদ্যমান সব খেলাপি ঋণ আদায়ে সরকার কঠোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বুধবার (২৭ মে) বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, গত দুই দশকে দেশে যে পরিমাণ ঋণ বিতরণ করা হয়েছে, তার প্রায় ৩০ শতাংশ বর্তমানে খেলাপি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিকে অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে।
তিনি আরও দাবি করেন, অতীতে ব্যাংকিং খাতে অনিয়মের কারণে এই ধরনের খেলাপি ঋণের বোঝা সৃষ্টি হয়েছে, যার প্রভাব এখন অর্থনীতিতে পড়ছে।
অনুষ্ঠানে রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান।
১৮৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর