সর্বশেষ

সারাদেশ

ঈদযাত্রা নিরাপদে রাজশাহীতে র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজশাহী অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৫।

রাজশাহী মহানগরীসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট জেলায় বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট কার্যক্রম।

সোমবার (২৬ মে) বেলা ১১টায় রাজশাহী সিটি হাট পরিদর্শনকালে এসব তথ্য জানান র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি।

তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ ও বেলপুকুর বাইপাস এলাকায় নিয়মিত চেকপোস্ট এবং জোরদার টহল কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় ডাকাতি, ছিনতাই, চুরি, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে কোরবানির পশুর হাটগুলোতেও নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে র‍্যাব সদস্যরা। সিটি হাটসহ গুরুত্বপূর্ণ পশুর হাটে জাল টাকা লেনদেন, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন এবং জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন