সারাদেশ
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একটি গাড়ির চালক।
জামালপুরে ড্রামট্রাক-পিকআপ সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু
ফজলে এলাহী মাকাম, জামালপুর
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একটি গাড়ির চালক।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
পুলিশ জানায়, জয়রামপুর এলাকায় বালুবাহী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় রাস্তার পাশে হেঁটে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত বৃদ্ধা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
১৮৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর