সর্বশেষ

সারাদেশ

জঙ্গল ছলিমপুরে ক্যাম্পে হামলা: ৩০০ জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলার ঘটনায় ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন।

তিনি জানান, সরকারি কাজে বাধা, উস্কানি, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আটক পাঁচজনসহ মোট ৪৩ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার গভীর রাতে জঙ্গল ছলিমপুর এলাকায় যৌথবাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার সময় বিভিন্ন স্থানে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, ট্রাকে করে এক্সক্যাভেটর এনে রাস্তা কাটা হয় এবং মোটরসাইকেলে করে আসা সশস্ত্র লোকজন ক্যাম্পে হামলা চালায়।

হামলাকারীরা আলীনগর স্কুলসংলগ্ন পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিক থেকে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি গুলিবর্ষণ করে। কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলির পর তারা পাহাড়ি এলাকায় সরে যায়।

ঘটনার জন্য জঙ্গল ছলিমপুরের ‘অধরা নিয়ন্ত্রক’ হিসেবে পরিচিত ইয়াছিন বাহিনীকে দায়ী করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, খেজুরতলা, পাথরিঘোনা ও আলীনগর চৌরাস্তা এলাকায় অন্তত চারটি স্থানে রাস্তা কেটে ফেলা হয়েছে। ফলে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের যানবাহন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক কিলোমিটার হেঁটে সেখানে যান।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০৫ রাউন্ড গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে একটি এক্সক্যাভেটর, ভেকু মেশিন, ট্রাক এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তবে মামলায় ঠিক কারা আসামি হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন