সর্বশেষ

সারাদেশ

তালায় পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৬:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালা উপজেলার প্রসাদপুর গ্রামের নাসিম ফকির (৩২) ও মেহেদী (২৫)। নাসিম মোটরসাইকেল চালাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজেদের খামারের জন্য মাছ আনতে মোটরসাইকেলে চুকনগরের উদ্দেশে রওনা দেন নাসিম ও মেহেদী। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল দিক থেকে আসা ঢাকা মেট্রো-অ ১৪-১৫৫৪ নম্বরের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নাসিম ফকির মারা যান। গুরুতর আহত অবস্থায় মেহেদীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন