সর্বশেষ

সারাদেশ

সীতাকুণ্ডে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, দুই ঘণ্টা গোলাগুলি

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

সোমবার, ২৫ মে, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ। সোমবার ভোরে সংঘটিত এ ঘটনায় যৌথ বাহিনীর সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতের দিকে ইয়াসিন গ্রুপের সদস্যরা অতর্কিতভাবে জঙ্গল সলিমপুরে স্থাপিত র‌্যাব ক্যাম্পে হামলা চালায়। এ সময় তারা বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন অবকাঠামো ভাঙচুর করে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ব্যাহত করতে বিভিন্ন স্থানে সড়ক কেটে ফেলা হয়।

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা গুলিবিনিময় হয়।

পরবর্তীতে ভোরে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত কয়েকটি মোটরসাইকেল, ড্রাম ট্রাক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তবে এ ঘটনায় হতাহত বা আটক ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে জমির কাগজ তৈরি, জমি দখল ও হস্তান্তরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে।

এর আগে গত ৯ মার্চ জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর মোট ৩ হাজার ১৮৩ সদস্য অংশ নেন। অভিযানের পর এলাকায় অস্থায়ী পুলিশ ও র‌্যাব ক্যাম্প স্থাপন করা হয়েছিল।
 

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন