সর্বশেষ

সারাদেশ

হিলি স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

ফলে এ সময় বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত মোট সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সব দপ্তরে পত্রের মাধ্যমে জানানো হয়েছে। আগামী ১ জুন সোমবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

এদিকে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ছুটি ব্যতীত কাস্টমস অফিস খোলা থাকবে। এ সময় ব্যবসায়ীরা পণ্যের শুল্কায়ন ও পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন