সর্বশেষ

সারাদেশ

শের-ই-বাংলা মেডিক্যালে চিকিৎসক-স্বজন সংঘর্ষে উত্তেজনা, ইন্টার্নদের কর্মবিরতি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে রবিবার দুপুর থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে শনিবার (২৩ মে) দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার সার্জারি ওয়ার্ডে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইন্টার্ন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক রোগী ওই রাতে হাসপাতালে ভর্তি হন। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসকদের ওপর চড়াও হন এবং হামলা চালান। এতে তিনজন চিকিৎসক আহত হন এবং আরও কয়েকজন লাঞ্ছিত হন।

এই ঘটনার প্রতিবাদে চিকিৎসকরা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে রবিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান।

অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, কর্মবিরতির মধ্যেও চিকিৎসাসেবা খুব বেশি ব্যাহত হয়নি।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কর্মবিরতির কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে না; চিকিৎসক ও মিড-লেভেল চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন