সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর চারঘাটে ৭৫ কেজি গাঁজাসহ দুইজন আটক

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ২৫ মে, ২০২৬ ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট মডেল থানার হালুয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকরা হলেন মফেজ আলী ও লাইলি আক্তার।

জানা যায়, চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নে লাইলি বেগমের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাড়িতে মজুদ থাকা ৩৫টি বস্তা থেকে মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র মাদক মজুদ করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮টি জেলায় ৫১৬টি মাদকবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব মাদক ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
 

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন