সর্বশেষ

সারাদেশ

শিশু নির্যাতন ও রামিসা হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

রবিবার, ২৪ মে, ২০২৬ ২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শিশু রামিসা হত্যাকাণ্ড এবং দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে বরিশালে ‘শিশু বন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে।

খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে রবিবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শিশু ধর্ষণসহ সব ধরনের শিশু নির্যাতন বন্ধ করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি জানানো হয়।

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে শিশু-কিশোরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড আর দেখতে চায় না শিশুরা। প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছেন, সবাই এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

তারা আরও উল্লেখ করেন, একটি নিরাপদ শিশু পরিবেশ গড়ে তুলতে শিশু ধর্ষণসহ সব ধরনের নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করতে শিশুদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন জরুরি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুকতারা খেলাঘর আসরের সভাপতি কাজী সেলিনা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, রক্তঝুমুর খেলাঘর আসরের সভাপতি কামরুন নাহার মেরী, শিশু সদস্য রাইসা আক্তার, নাফি ও তিলক।

এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক নেতা আমিনুল ইসলাম খোকন, সনাকের সভাপতি টুলু রানী কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী শিউলি সিংহ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান শাহীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শিশির, চারুকলা বরিশালের সংগঠক সুষাভ চন্দ্র নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, জাগৃহী খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নাহিদ সুলতানা পলি, খেলাঘর বরিশাল জেলা কমিটির প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম সবুজ প্রমুখ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন