সর্বশেষ

সারাদেশ

মোংলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালানো বনদস্যু ডাকাত সুমন গ্রেফতার

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

রবিবার, ২৪ মে, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা এলাকা থেকে পুলিশের কাছ থেকে ডোবায় লাফিয়ে পালিয়ে যাওয়া কুখ্যাত সুন্দরবনের ডাকাত সুমনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে ডাকাতির মামলা দায়েরের পর আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন ইউনিয়নের বাশতলা গ্রামে মাদক উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে পুলিশের হাত থেকে ফসকে পাশের একটি ডোবায় লাফিয়ে পড়ে কৌশলে পালিয়ে যায় সুন্দরবনের ডাকাত সুমন।

পালিয়ে যাওয়ার কয়েকদিন পর গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে পুনরায় আটক করতে সক্ষম হয়।

আটককৃত সুমনের বিরুদ্ধে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা, ডাকাতিসহ একাধিক সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

সুমনকে সুন্দরবনের ডাকাতি মামলায় রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকার চিহ্নিত এই অপরাধী গ্রেফতার হওয়ায় সুন্দরবন ইউনিয়ন ও বাশতলা গ্রামের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের এই তৎপর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন