সর্বশেষ

সারাদেশ

পীরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ৭ জন গ্রেফতার

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

রবিবার, ২৪ মে, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের পীরগঞ্জে ধানক্ষেতে রাতে সেচ দেওয়ার সময় একদল ডাকাতের হামলায় কৃষক মফিজার রহমানকে হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা এবং বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মালামাল লুটের ঘটনায় পুলিশ প্রধান আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

একই সঙ্গে লুণ্ঠিত ট্রান্সফরমার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুরের পুলিশ সুপার মোজাম্মেল হক।

তিনি জানান, গত ৬ মে রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর এলাকায় আমজাদ হোসেনের ছেলে কৃষক মফিজার রহমান তার জমিতে সেচ কাজ করছিলেন। এ সময় একদল ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে ডাকাতরা তাকে হাত-পা বেঁধে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে রংপুর জেলা ডিবি পুলিশ ও জেলা পুলিশ যৌথভাবে পীরগঞ্জ, গাইবান্ধা ও জয়পুরহাটে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান জামিরুল ইসলামসহ ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ডাকাত দলের সর্দার জামিরুল ইসলাম, আব্দুল জলিল, সবদুল আকন্দ ওরফে শামীম, আব্দুল ওহাব ওরফে শফিকুল, নুরুল আমিন, আনিসুর রহমান এবং আমিরুল ইসলাম সর্দার।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা কৃষক মফিজার রহমানকে হত্যা করে ট্রান্সফরমারসহ অন্যান্য মালামাল লুটের কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতিতে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস, একটি সিএনজি এবং ট্রান্সফরমার খোলার যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া ট্রান্সফরমারের ভেতরের কয়েলও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোজাম্মেল হক আরও জানান, ঘটনাটি ছিল সম্পূর্ণ ‘ক্লুলেস’ হত্যা মামলা। ডিবি পুলিশ, থানা পুলিশ এবং তিনি নিজে পুরো বিষয়টি মনিটরিং করে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হন।

তিনি জানান, গ্রেফতারকৃত ৭ আসামিকে আরও জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন