সর্বশেষ

সারাদেশ

পায়রা বন্দরের চেয়ারম্যানকে ঈদের দাওয়াত জিয়া কলোনীর ১৩৬ পরিবারের

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে ব্যতিক্রমীভাবে ঈদের দাওয়াত দিয়েছেন উচ্ছেদ আতঙ্কে থাকা জিয়া কলোনীর ১৩৬টি পরিবারের সদস্যরা।

রবিবার দুপুর ১২টায় একটি শুভেচ্ছা মিছিল নিয়ে বন্দরের প্রধান ফটকে উপস্থিত হন ওই কলোনীর নারী, পুরুষ ও শিশুরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চেয়ারম্যানের একান্ত সচিব আহসান হাবিবের কাছে ঈদের দাওয়াতপত্র হস্তান্তর করেন।

জিয়া কলোনীর বাসিন্দারা জানান, পায়রা বন্দর কর্তৃপক্ষ ২০২৩ সালে বেড়িবাঁধের ওপর প্রশস্ত রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই তারা উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ সময় জিয়া কলোনীর ভূমিহীন বাসিন্দা লাইলী সাংবাদিকদের বলেন, “আমরা পায়রা বন্দরের সবচেয়ে কাছের মানুষ। বন্দরের বিল্ডিংয়ের পাশের বাঁধের ওপর আমরা বসবাস করি। আমাদের যেকোনো সময় উচ্ছেদ করা হতে পারে। তাই এই ঈদে আমরা বন্দর চেয়ারম্যানকে আমাদের বাড়িতে দাওয়াত জানিয়েছি।”

আরেক বাসিন্দা মো. ফোরকান হাওলাদার বলেন, “আমরা প্রতিনিয়ত উচ্ছেদ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আজ বন্দর চেয়ারম্যানকে ঈদের দাওয়াত দিতে এসেছি। ঈদের দিনে তিনি যদি একবার আমাদের কলোনীতে আসেন, তাহলে আমাদের পরিস্থিতি তিনি নিজ চোখে বুঝতে পারবেন।”

কলোনীর বাসিন্দারা আরও জানান, ২০০১ সালে বন্দরের পাশের গ্রামে নির্মিত জিয়া কলোনীর হতদরিদ্র পরিবারগুলোকে উচ্ছেদে দিনে-রাতে বুলডোজার নিয়ে ঠিকাদাররা উপস্থিত হয়। উচ্ছেদ করা হলে তাদের মাথা গোঁজার আর কোনো ঠাঁই থাকবে না।

তাই ঈদের দিনে তাদের দুর্দশা দেখতে বন্দর চেয়ারম্যানকে দাওয়াত দেওয়া হয়েছে। পাশাপাশি তারা উচ্ছেদের আগে পুনর্বাসনেরও দাবি জানিয়েছেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন