সর্বশেষ

সারাদেশ

প্রতিশ্রুতি ভঙ্গ ও সড়ক বন্ধের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা প্রতিশ্রুতি ভঙ্গ এবং সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

রবিবার সকাল ১১টায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ভুক্তভোগী পরিবারের সদস্য বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।

বক্তারা অভিযোগ করে বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্র দুটি নির্মাণের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরির সুযোগ প্রদান, এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে উল্টো স্থানীয় জনগণের ভোগান্তি বাড়ানো হয়েছে।

তারা আরও বলেন, সম্প্রতি পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ গেট নির্মাণ করে মরিচবুনিয়া, গন্ডামারী ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে। এতে প্রায় ৬ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

এ সময় স্থানীয়রা দ্রুত সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন