সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় প্রথমবারের মতো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কৃষিকে আধুনিকায়ন ও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহী করতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কৃষি বিভাগের বরিশাল অঞ্চলের পার্টনার প্রোগ্রামের মনিটরিং কর্মকর্তা রিয়াজ উদ্দিন এবং সিপিপির সহকারী পরিচালক মো. আসাদউজ্জামান।

সভায় প্রধান অতিথি শাহাদাত হোসেন বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে হলে ফসলের ক্ষেতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি করতে খাল খননের মতো অতি জরুরি কর্মসূচি বাস্তবায়ন করছে।

৩৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন