সর্বশেষ

সারাদেশ

ইসলামী ব্যাংকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামী ব্যাংক ধ্বংসের পায়তারা বন্ধ, গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

রবিবার (২৪ মে) কুড়িগ্রামের ঘোষপাড়াস্থ ইসলামী ব্যাংকের সামনে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক লিয়াকত আলী।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী বলে উল্লেখ করে এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কারের দাবি তোলেন তারা।

বক্তারা আরও বলেন, ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ এবং দৃশ্যমান উন্নতি করতে না পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়ের রহমানের পদত্যাগ করা উচিত। এছাড়া ইসলামী ব্যাংকের গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পায়তারা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াহেদ আলী, শামসুল হুদা মিঠু, প্রভাষক মাহফুজুর রহমান, মো. আতাউর রহমান ও মোছা. লুৎফুন্নেছা প্রমুখ।৷

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন