সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে ২ হাজার নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আটক ২

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

রবিবার, ২৪ মে, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ১২টার দিকে উপজেলা সদরের সিপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) মহল্লার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং সিপি বালুচর এলাকার হাসান আলীর ছেলে রবিউল (২৬)।

পুলিশ জানায়, সিপি রোড এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

২৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন