সর্বশেষ

সারাদেশ

র‌্যাব-৭-এর উদ্যোগে ‘আলোর পথে অভিযাত্রীদের’ ঈদ উপহার বিতরণ

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

রবিবার, ২৪ মে, ২০২৬ ১০:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অপরাধের অন্ধকার পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে র‌্যাব-৭।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহেশখালী, কুতুবদিয়া ও বাঁশখালী এলাকার আত্মসমর্পণকারী ‘আলোর পথে অভিযাত্রীদের’ মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আজ পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ২০১৮, ২০২০ এবং সর্বশেষ ২০২৪ সালে আত্মসমর্পণ করা মোট ১২৭ জন অভিযাত্রী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি র‌্যাব ফোর্সেসের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের হাতে ঈদ উপহার তুলে দেন।

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব ব্যক্তিকে উৎসাহিত করা এবং তাদের পুনর্বাসন কার্যক্রম আরও শক্তিশালী করা। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা তাদের বর্তমান জীবনযাপন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, র‌্যাব শুধু অপরাধ দমনেই নয়, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতেও কাজ করে যাচ্ছে। আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম এ উদ্যোগেরই গুরুত্বপূর্ণ অংশ। ঈদের আগে এই উপহার তাদের জীবনে আনন্দ ও নতুন আশার বার্তা বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আত্মসমর্পণকারী অভিযাত্রীরা জানান, আত্মসমর্পণের পর তারা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। অনেকেই বর্তমানে ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজসহ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবিও জানান তারা।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন