সর্বশেষ

সারাদেশ

ভোলাহাট আম ফাউন্ডেশনে আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৪ মে, ২০২৬ ৭:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের অন্যতম আমবাজার ভোলাহাট আম ফাউন্ডেশনে পরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় ভোলাহাট আম ফাউন্ডেশন চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলাহাট আম ফাউন্ডেশনের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সানাউল মোর্শেদ। এছাড়া বক্তব্য দেন আম ফাউন্ডেশনের সহসভাপতি ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, সহসভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জর্জ, ভোলাহাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. কামাল উদ্দিন এবং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভোলাহাট আম ফাউন্ডেশনের সদস্য সচিব মো. মুনসুর আলী।

এসময় ভোলাহাট আম ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, সুধীজন, আম ব্যবসায়ী, চাষি ও আড়তদাররা উপস্থিত ছিলেন।

এই উদ্বোধনের মধ্য দিয়ে ভোলাহাট উপজেলার সুস্বাদু আম দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ কার্যক্রম শুরু হলো।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন