সর্বশেষ

সারাদেশ

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষার দাবিতে নড়াইলে মানববন্ধন

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

রবিবার, ২৪ মে, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র স্থিতিশীলতা, গ্রাহক আস্থা ও সুশাসন বজায় রাখাসহ সব ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) সকাল ১০টায় শহরে ইসলামী ব্যাংকের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, নড়াইলের আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের নড়াইল কমিটির সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক আবিদুর রহমান বাবু, মো. ফারুক হোসেন, মো. রিয়াজুল ইসলাম, মো. খালিদ হাসান, রিফাত, উম্মে সালমা, মো. আসাদুজ্জামান ও মো. মামুনুর রশিদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও আবারও সেই চক্রকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত করা হচ্ছে।

মানববন্ধন থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে এমডি মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ, ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ ছাড়া এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন