সর্বশেষ

সারাদেশ

ডিবির মাদকবিরোধী অভিযানে হামলা, শ্রমিকদল নেতাসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন এবং শ্রমিকদল নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এসআই আরসেলের নেতৃত্বে বরিশাল জেলা ডিবির একটি দল সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

অভিযান চলাকালে উজিরপুর পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফ মোল্লার নেতৃত্বে কয়েকজন পুলিশের কাজে বাধা দেন বলে অভিযোগ ওঠে। এ সময় ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, একপর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন। পরে ডিবির কনস্টেবল মৃণাল চন্দ্র পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি আহত হন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, আটক আরিফ মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তবে এ বিষয়ে আটক আরিফ মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন