সর্বশেষ

সারাদেশ

গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 

শুক্রবার, ২২ মে, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মশাখালী ইউনিয়নের দরিচারবাড়িয়া গ্রামের শাহ ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। তার পরনে প্যান্ট ছিল এবং বাম হাতে একটি ঘড়ি পাওয়া গেছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন