সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। বুধবার (২০ মে) সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জামালপুর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোহম্মদ ইউসুপ আলী, জেলা প্রশাসক, জামালপুর। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, উপসহকারী পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন, স্টেশন মাস্টার মোঃ রবিউল ইসলাম আকন্দসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, ভূমিকম্প কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত না হয়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ মানুষকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে দ্রুত অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও উদ্ধার সামগ্রী পরিদর্শন করেন।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন