সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রামে মসজিদ-মাদ্রাসা উন্নয়নে জেলা পরিষদের অনুদান, দুই প্রতিষ্ঠানে ১ লাখ টাকা করে চেক বিতরণ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম জেলা পরিষদের আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে এডিবি ও রাজস্ব খাতের আর্থিক সহায়তার অংশ হিসেবে দুটি ধর্মীয় শিক্ষা ও উপাসনালয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়। চেক হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি অনুদানপ্রাপ্ত মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চেক গ্রহণ করেন সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মন্ডলপাড়া দাখিল মাদ্রাসা এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নুর হুদা জামে মসজিদ পরিচালনা কমিটির প্রতিনিধিরা। অনুদান পেয়ে তারা জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, বর্তমান সরকার কুড়িগ্রামের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সীমিত সামর্থ্যের মধ্যেও জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন