সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা 

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বুধবার, ২০ মে, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে এ উপলক্ষে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন আখতার এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা এ সময় ডিজিটাল খাজনা ও খারিজ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিসেবা প্রার্থীদের দ্রুততম সময়ে সেবা প্রদান এবং আধুনিক ভূমিসেবা নিশ্চিত করতে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

২২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন