সর্বশেষ

সারাদেশ

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে “অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম : দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সেমিনারে ভূমি বিষয়ক কিনোট উপস্থাপন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। তিনি ভূমি সেবার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরার পাশাপাশি সেবাগ্রহীতাদের নানা সুবিধা-অসুবিধার বিষয়েও আলোচনা করেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ে তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর জেলা প্রশাসক ডিসি সাহিত্য মঞ্চে স্থাপিত ভূমিসেবার পাঁচটি স্টল পরিদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, জনসচেতনতামূলক সভা এবং এলএ চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ২১ মে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ভূমিসেবা মেলার সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি.এম তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, রেভিনিউ ডেপুটি কালেক্টর আশিস মোমতাজ, সহকারী কমিশনার ফাহাদ চৌধুরী, সরকারি কমিশনার জমির উদ্দিন, সহকারী কমিশনার মির্জা শহিদুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহআলম সনি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি বিপুল আশরাফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন