সর্বশেষ

সারাদেশ

মাগুরায় ডোবার পানিতে ডুবে ফুপু-ভাতিজার মৃত্যু

রূপক আইচ, মাগুরা
রূপক আইচ, মাগুরা

বুধবার, ২০ মে, ২০২৬ ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরা সদরের বজরুক শ্রীকুন্ঠি বালিয়াডাঙ্গা এলাকায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। সম্পর্কে তারা ফুপু-ভাতিজা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বাড়ির উঠানে খেলাধুলা করছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে শিশু দুটির স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা ডোবায় নেমে তল্লাশি চালিয়ে পানির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইমরান হোসেন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন