সর্বশেষ

সারাদেশ

ড্রেজার ব্যবসার দ্বন্দ্বে নারায়ণগঞ্জে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বুধবার, ২০ মে, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাকসুদুর রহমান জুয়েল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে মদনগঞ্জ শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বন্ধু শ্যামলের মাধ্যমে মোবাইল ফোনে কল করে জুয়েলকে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয়। পরে সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

নিহতের ভাই সোহেল জানান, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেও পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন