সর্বশেষ

সারাদেশ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে জেট ফুয়েল, ডিজেল ও সয়াবিন তেল জব্দ

স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম
স্পেশাল করেসপনডেন্ট, চট্টগ্রাম

বুধবার, ২০ মে, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ডের মুখপাত্র লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম জানান, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ মজুদ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে পতেঙ্গা থানার ভিআইপি রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেলের একটি গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। এসময় প্রায় ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং এসব তেল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

এদিকে একই রাতে রাত ১টার দিকে ইপিজেড থানার আকমল আলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার ভোজ্য তেল বা সয়াবিন তেল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, দুটি অভিযানের সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জব্দকৃত জ্বালানি তেল, ভোজ্য তেল এবং ট্রাকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন