সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৯:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আজ ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) থেকে ২১ মে ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এরই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ জেলায় ‘ভূমিসেবা মেলা ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজাউল করিম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ মাহমুদুর রহমান খোন্দকার; উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জ সদর জনাব মোঃ মাসুদুর রহমান; এবং সহকারী কমিশনার (ভূমি), মুন্সীগঞ্জ সদর জনাব মারজানা আক্তারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলায় একটি র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ভূমিসেবা মেলায় বক্তারা ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের নাগরিকের মাঝে ভূমিসেবার বিভিন্ন কার্যক্রম পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, বর্তমান সরকার ই-ভূমিসেবার আওতায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, ডাকযোগে মৌজাম্যাপ ও সার্টিফাইড খতিয়ান প্রাপ্তিসহ বিভিন্ন সেবা সহজলভ্য করেছে। একই সঙ্গে অনলাইনে সকল ধরনের পেমেন্ট ব্যবস্থাও চালু রয়েছে। ফলে একজন নাগরিক এখন ঘরে বসেই প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

অনুষ্ঠানে বক্তারা ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের গৃহীত বিভিন্ন ডিজিটাল উদ্যোগের প্রশংসা করেন এবং জনগণকে ই-ভূমিসেবা গ্রহণে উৎসাহিত করেন।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন