সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৯:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের ন্যায় ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-০৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

ভূমিসেবা মেলার আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমিসেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে এসব সেবা পৌঁছে দেওয়া। এই মেলায় জনগণ সরাসরি ভূমিসেবা সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন এবং কিছু সেবা মেলা প্রাঙ্গণ থেকেই তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন।

মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ অন্যান্য সেবা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যাবে।

ভূমিসেবা মেলা উদ্বোধনের আগে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের পর আমন্ত্রিত অতিথিরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত ভূমিসেবা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন