সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৪

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগি পরিবহনের একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াসহ অন্য আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্য চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত যান দুটি উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন