সারাদেশ
ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
ধামরাইয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ভূমি সেবা মেলার উদ্বোধন
রাসেল হোসেন, ধামরাই
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এর আগে উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সরাসরি ভূমি সেবা গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। আলোচনা সভা শেষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় ধামরাই উপজেলার ভূমি অফিসসহ সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
২৭২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর