১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে।
উভয় দেশের আমদানি ও রপ্তানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠকের পর প্রতি মেট্রিক টন পাথরের শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়।
সোমবার বিকেলে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী জুম সভা শেষে সন্ধ্যায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভারতের আমদানিকারকরা মঙ্গলবার সকাল থেকে পুনরায় পাথর আমদানি কার্যক্রম চালুর বিষয়ে একমত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।
তিনি জানান, সভায় প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এর ফলে মঙ্গলবার সকাল থেকেই সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হয়।
এর আগে গত ৩০ এপ্রিল ভারত হঠাৎ করে পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করলে বাংলাদেশি ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ করে দেন।
১৮০ বার পড়া হয়েছে