সর্বশেষ

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর সহায়তায় গৃহবধূকে ধর্ষণ করল ‘সাধু ফকির’

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর পুঠিয়ায় এক সাধু ফকিরের আস্তানায় স্বামীর প্রত্যক্ষ সহযোগিতায় এক গৃহবধূকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের মতো এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

পাশবিক এই ঘটনার পর চিকিৎসা শেষে ভুক্তভোগী নারী সোমবার বেলপুকুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে পুঠিয়া উপজেলার চক ধাঁধাস গ্রামের বাসিন্দা হামিদ ফকিরকে (৬৭)। মামলার অপর আসামি হলেন ভুক্তভোগী ওই নারীর স্বামী।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত হামিদ ফকিরের বাড়ির পাশেই তার একটি আস্তানা রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে তার ভক্ত ও অনুসারীরা প্রতিনিয়ত যাতায়াত করেন। ভুক্তভোগীর স্বামীও ওই ফকিরের একজন একনিষ্ঠ অনুসারী। প্রায় ছয় মাস আগে ওই নারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল।

পুলিশ ও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাজারে কেনাকাটা করতে যাওয়ার কথা বলে ওই গৃহবধূকে তার স্বামী ধোঁকা দিয়ে হামিদ ফকিরের আস্তানায় নিয়ে যান। সেখানে যাওয়ার পর স্বামীর সহায়তায় ওই নারীর হাত-পা বেঁধে ফেলেন এবং হামিদ ফকির তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে আরও জানানো হয়, ঘটনার পর বিষয়টি গোপন রাখতে ভুক্তভোগীর স্বামী নানাভাবে চেষ্টা করেন। তবে সুযোগ বুঝে ওই নারী স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সোমবার তিনি সরাসরি থানায় গিয়ে স্বামী ও হামিদ ফকিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন।

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগটি আমরা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছি। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন