সর্বশেষ

সারাদেশ

তামাবিল সীমান্তে সক্রিয় ইয়াবা সিন্ডিকেট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চললেও সিলেটের সীমান্তবর্তী তামাবিল এলাকায় এখনো ভয়ংকরভাবে সক্রিয় রয়েছে ইয়াবা ব্যবসায়ী চক্র।

অভিযোগ উঠেছে, গোয়াইনঘাট উপজেলার তামাবিল গ্রামের রোবেল মিয়ার ছেলে সোহেল আহমেদ (২৫) সীমান্ত এলাকায় ইয়াবা ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশে টাকা পাঠালেই সহজেই ইয়াবা সরবরাহ করা হয়। বিষয়টি যাচাই করতে গিয়ে এই প্রতিবেদক নিজেই বিকাশে অর্থ পরিশোধ করে ইয়াবা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। এতে সীমান্ত এলাকায় মাদক কারবারের ভয়াবহ চিত্র নতুন করে সামনে এসেছে।

সংবাদ প্রকাশের আগে অভিযুক্ত সোহেল আহমেদের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে সাংবাদিককে মাদক ব্যবসায়ী সাজিয়ে ফাঁসানোরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, মোশাররফ, শাহাবুদ্দিন, হারুন, আল আমিনসহ শতাধিক ডিলার এই চক্রের হয়ে মাঠপর্যায়ে কাজ করছে। প্রতিবেদকের কাছে এসব বিষয়ে একাধিক অডিও রেকর্ড ও তথ্যপ্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও জানা গেছে।

মাদক আনার কৌশল সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সোহেল আহমেদ বলেন,

“তামাবিল স্থলবন্দরে যদি একটি মাত্র গাড়িও ঢুকে, সেই একটিতেই আমার মাল আসে।”
এ ধরনের বক্তব্যে সীমান্তপথে সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের অস্তিত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, তামাবিল স্থলবন্দর ও সীমান্ত এলাকায় কঠোর নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা না করলে যুবসমাজ ভয়াবহ বিপদের মুখে পড়বে।

স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন