সর্বশেষ

জাতীয়

আরপিজিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

গত ১৭ মে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক (এলএনজি)। সহ-সভাপতি হয়েছেন প্রকৌশলী মো. রাফিউর রহমান, উপ-ব্যবস্থাপক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফিরোজ আলম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে এ.এস.এম শফিউল আলম, অর্থ সম্পাদক পদে মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী বি.এম. খোশবুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মুস্তাফিজুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে মো. জামিল হোসেন, কল্যাণ ও উন্নয়ন সম্পাদক পদে মো. এহতেশামুল হুদা, নারী বিষয়ক সম্পাদক পদে সাদাফ তানিয়া, প্রচার সম্পাদক পদে মো. রেজাউল করিম এবং দপ্তর সম্পাদক পদে কাকন রানা নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নিবিড় আহমেদ, হাসান আব্দুল্লাহ এবং মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী খালেদা বেগম, মহাব্যবস্থাপক (সিএনজি), নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, কর্মকর্তাদের ন্যায্য অধিকার আদায় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।

সহ-সভাপতি প্রকৌশলী মো. রাফিউর রহমান বলেন, আরপিজিসিএল দেশের গ্যাস খাতের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। রাষ্ট্রের প্রায় ৩৫ শতাংশ গ্যাস এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করা হয়। তাই কর্মকর্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই হবে নতুন পরিষদের অন্যতম প্রধান লক্ষ্য।

২০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন