সর্বশেষ

সারাদেশ

গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে পীরগঞ্জে স্বামীর মৃত্যুদণ্ড

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

সোমবার, ১৮ মে, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গর্ভের সন্তানসহ স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী মাসুদ মিয়াকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মাসুদ মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, রংপুরের পীরগঞ্জ উপজেলার মোনাইল গ্রামের মাসুদ মিয়া ও নিহত শান্তনা খাতুন দুজনেই ঢাকার আশুলিয়ায় হামিম গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে শান্তনা খাতুন বিয়ের জন্য চাপ দিলে মাসুদ মিয়া আশুলিয়ায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন।

পরবর্তীতে শান্তনা খাতুন গর্ভবতী হয়ে পড়েন। এ অবস্থায় তিনি পুনরায় বিয়ের জন্য চাপ দিলে মাসুদ মিয়া গোপনে ঢাকার আশুলিয়া থেকে পীরগঞ্জের মোনাইল গ্রামে চলে আসেন। মাসুদ মিয়ার কোনো সন্ধান না পেয়ে শান্তনা খাতুনও পরে সেখানে এসে বিয়ের চাপ দিতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, এরপর মাসুদ মিয়া কৌশলে শান্তনা খাতুনকে ডেকে নিয়ে একটি আখক্ষেতে নিয়ে যান এবং সেখানে তাকে হত্যা করেন। পরে পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে মৃত অবস্থায় প্রসব করান এবং মরদেহ ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় পীরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তদন্তের সময় পুলিশ মাসুদ মিয়াকে গ্রেফতার করলে তিনি ১৬৪ ধারায় আদালতে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পিপি অ্যাডভোকেট আফতাব হোসেন বলেন, “আমরা সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলাম। বিজ্ঞ বিচারক মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এতে আমরা সন্তোষ প্রকাশ করছি।”

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতান আহমেদ শাহিন বলেন, “আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।”

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন