সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
কলাপাড়ায় শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও বীজ বিতরণ
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নতমানের ধানসহ বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের দাবি প্লাস কর্মসূচির আওতায় এসব বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কলাপাড়া ও বরগুনা আঞ্চলিক উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি প্লাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি. এম. আফজাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক ওয়াস শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (দাবি) মীর সোহেল, উপজেলা হিসাব ব্যবস্থাপক সুশীল চন্দ্র সমদ্দার, শাখা ব্যবস্থাপক (দাবি) বিসিইউপি মো. হান্নান, শিবশংকর বিশ্বাস, সায়মুন ইসলাম প্রমুখ।
এর আগে সুবিধাভোগী কৃষক ও কৃষাণীদের বীজ বপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৫৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর