মহানন্দা সেতুর টোল বন্ধের দাবিতে সওজ ভবন ঘেরাও, সড়ক অবরোধ
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের মূল ফটকের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। পরে আন্দোলনকারীরা মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে মহানন্দা সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চলাচলে ব্যাপক ভোগান্তি দেখা দেয়।
কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মহানন্দা সেতুর টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবি আদায়ের জন্য প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। পাশাপাশি অতীত আন্দোলনের ইতিহাস তুলে ধরে দাবি বাস্তবায়নে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানান বক্তারা।
১৭২ বার পড়া হয়েছে