সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ ও ১৪ গরু জব্দ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ১৮ মে, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

সোমবার (১৮ মে) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত ছয়টি অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ এবং ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।

এছাড়া পৃথক অভিযানে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে মাসুদপুর বিওপি পাকা ইউনিয়নের নিশিপাড়া এলাকা থেকে ১টি, জহুরপুর বিওপি নারায়ণপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি, ফরিদপুর বিওপি উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে ৪টি এবং মনাকষা বিওপি সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে ২টি গরু জব্দ করে বিজিবি।

জব্দকৃত ১৪টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মাদক চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন