সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ১৮ মে, ২০২৬ ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের আনন্দবাজার কারখানাঘাট এলাকা থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তবে প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা যায়, আজ সোমবার দুপুরে তিতাস নদীর তীরে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন ধরে পানিতে ভাসমান ছিল। যেহেতু মরদেহটি নদীতে পাওয়া গেছে, তাই নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহটির পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন