সর্বশেষ

জাতীয়

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ মে, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কোরবানির ঈদে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ঈদের দিনসহ আগের ৭ দিন এবং পরের ৫ দিন সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যানকে চিঠি পাঠায়। ওই চিঠিতে জানানো হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে।

চিঠিতে আরও বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত স্বাভাবিক রাখতে এবং যানবাহন চলাচলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রোজার ঈদের মতো কোরবানির ঈদেও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন দেশের মানুষ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন